বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১১

‎"ছবির ফ্রেম"

‎"ছবির ফ্রেম"
By- Udasi Kobi (Rabbi Ahmed)

 


Part - 1


পুরনো ডায়রিটা খুলে হঠাত্‍ করেই তিথির মন খারাপ হয়ে গেল। ডায়রির মাঝে রুদ্রের একটা ছবি। বাতাস লেগে প্রায় নষ্ট হয়ে গেছে। রুদ্রের স্মৃতি বলতে তিথির কাছে এটুকুই। পনের বছর আগের ছবি। অনেক কষ্টে তিথি ডায়রিতে লুকিয়ে রেখেছে। কেউ দেখে ফেললে বিপদ। বিবাহিতা স্ত্রীর কাছে স্বামী ছাড়া অন্য যে কারো ছবি থাকাটা গুরুতর অপরাধ। তিথি জানে। তারপরেও রুদ্র বলে কথা। একটা সময় ছিল যখন তিথির প্রতিটি নিশ্বাস জুড়ে ছিল রুদ্র। অনেকটা পথ হাতে হাত রেখে ওরা পাড়ি দিয়েছিল। তারপরেও নিয়তি নামের এক অদৃশ্য বস্তু আমাদের জীবনটাকে নিয়ন্ত্রন করে। আর তাই হয়তো জীবনের প্রতিটি মুহূর্তই অনিশ্চিত।

তিথির জীবনে রুদ্র ছিল অতিথির মত। খুব ভালো গান গাইত বলে তিথি ছিল ক্যাম্পাসের সবার প্রিয় মুখ। ভার্সিটির কোন এক বর্ষবরনে তিথির সাথে রুদ্রের পরিচয়। বরাবরই কিছুটা ভাবুক প্রকৃতির ছিল রুদ্র। নিজে স্বপ্ন দেখতো। আর সব স্বপ্ন জুড়েই থাকতো তিথি। রুদ্র বলতো ‘তিথি,একদিন তুমি অনেক বড় গায়িকা হবে। সাড়া দেশের মানুষ তোমাকে একনামে চিনবে। সাথে আমাকেও। আমি তোমার গীতিকার তো তাই'. . .কথাটা বলেই রুদ্র হো হো করে হাসি শুরু করতো। রুদ্রর অনেকগুলো বাজে অভ্যাসের মধ্যে এটি একটি। সব কথার শেষে হাসি। তিথি রুদ্রকে থামিয়ে দিয়ে বলতো ‘আচ্ছা রুদ্র, যদি কোনদিন আমি হারিয়ে যাই তোমার কাছ থেকে। দূরে অনেক দূরে। সেদিনও কি তুমি এমনি করে হাসবে? ঠিক আজকের মত।' কথাটা শুনে রুদ্রর হাসির বেগ আরো বেড়ে যেত। তিথির কাঁধে হাত রেখে বলতো ‘গান ছেড়ে ইদানিং দর্শন চর্চা হচ্ছে বুঝি? দাঁড়াও কালই আমি প্লানচেট করে প্লেটোকে আনবো।' বলবো ‘স্যার,তিথি নামের এই মায়াবতী মেয়েটি আপনার কাছে পড়তে চায়। আপনি ওকে একটু পড়াবেন? হা হা হা।' রুদ্রর হাসি শুনে তিথির গা জ্বলত। কিছু কিছু মেয়ে আছে রাগলে আরো সুন্দর লাগে। তিথিও সে রকম। আর তাই রুদ্র মাঝেমাঝেই এমন করত। তিথিকে রাগিয়ে ওর লাবন্যময় মুখটা দেখতো। আর ভাবতো কোন এক ভুল জন্মের স্মৃতিস্মারক তিথি। তিথি বলতো ‘দর্শন পড়তে প্লেটোর কাছে কেন যাবো? আপনি কি তবে ঘাস কাটবেন? আমি আপনার কাছে পড়বো। কি পড়াবেন না?' তিথির কথা শুনে রুদ্র বলতো ‘তোমার মত ছাত্রী পাওয়া তো আমার সাত জন্মের ভাগ্য। ভাগ্যিস শরত্‍চন্দ্রের সময়ে জন্মাও নি। তাহলে দেবদাসের নায়িকা পার্বতী না হয়ে তুমি হতে।' তিথি বলতো ‘তাই আর তুমি বুঝি দেবদাস হয়ে ঢাকার রাস্তায় তিথি তিথি করতে?' রুদ্র বলতো ‘আমি দেবদাস হবো কেন? ও তো ব্যর্থ প্রেমিক। আমি হতাম প্যারিস। তোমাকে হেলেন বানিয়ে পুরো ঢাকা শহরে ট্রয় নগরীর মত আরো একটি উপাখ্যান রচনা করতাম। চেগুয়েভারার মত বিদ্রোহী প্রেমিক হয়ে তোমাকে পাওয়ার জন্য ভালোবাসার মিছিল দিতাম।' এবার তিথি হাসল। বলতো ‘থাক,ঢাকা শহর ঢাকা শহরের মতই থাক। শুধু শুধু আমার জন্যে ঢাকা শহরের এক কোটি মানুষ গৃহহীন হবে কেন? তোমাকে কিছুই করতে হবেনা। আমাকে পেতে হলে অল্প একটু ভালোবাসা দিও এতেই চলবে...'

রুদ্র ছিল অনেকটা আকাশের মত। তিথির অভিমান গুলো সেখানে মেঘ হয়ে জমত। কখনো বিষাদ শ্রাবনে তিথির মেঘগুলো যখন আরো ঘনীভূত হত তখনই তা বৃষ্টি হয়ে ঝড়ে পড়ত রুদ্রর চোখ থেকে। তিথির মনে পরে কোন এক জন্মদিনে রুদ্র তিথিকে একটা শাড়ী উপহার দিয়েছিল। আকাশী রঙ তিথির খুব পছন্দ। অনেক খুঁজে তাই তিথির জন্য এই শাড়ীটা কিনেছিল রুদ্র। রুদ্রের অনেক কষ্টের উপার্জনের টাকা। তিথি জানতো হয়তো এই শাড়ী কেনার জন্যে গত কয়েক মাস ধরে রুদ্র টাকা জমিয়েছে। হয়তো বন্ধুরা ফাস্টফুড খেতে রুদ্রকে ডাকলে ও বলেছে ‘দোস্ত পেটটা কয়েকদিন ধরে ভালোনারে। তোরা খা। আমি দেখি।. . .কিংবা এও হতে পারে গত কয়েকমাসে রুদ্র তার সিগারেট খাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। দিনে একটা বা দুইটা। কোনদিন হয়তো তাও না। তিথির চোখ ঝাপসা হয়ে আসে। একটা মানুষ তাকে এত ভালোবাসে কেন? একটু কম ভালোবাসলে কি হয়। শাড়ী হাতে পেয়ে তিথির খুব কাঁদতে ইচ্ছে করছিল। কিছু কান্না আছে আনন্দের। হৃদয়ের গভীর থেকে উঠে আসা অজস্র ভালোবাসার একফোঁটা নিরেট অশ্রুবিন্দু। তিথি কখনো শাড়ী পরেনি। রুদ্রের কথা মত একদিন এই শাড়ী পরে এসেছিল। সেদিন রুদ্র তিথিকে বলেছিল ‘পৃথীবিটা কি জানে,তার চেয়েও সুন্দর আকাশ আমার আছে....'

তিথির যখনি মন খারাপ থাকতো তখনি সে এই শাড়ী পরত। মনেহত রুদ্র ওর সমস্ত শরীরে জড়িয়ে আছে। ভালোবাসার অনুভূতিগুলো যে এত তীব্র এত প্রখর তা তিথি বুঝেছিল রুদ্রর কাছ থেকেই। একবার তিথি রুদ্রকে একটি ছবির ফ্রেম উপহার দিয়েছিল। রুদ্র ছিল শখের ফটোগ্রাফার। ফ্রেম দেয়ার পর তিথি বলেছিল ‘খুব সুন্দর একটি ছবি তুলে ফ্রেমে বাঁধাই করবে। এরপর আমাকে দেখাবে,মন থাকবে?' রুদ্র বলেছিল ‘দেখ,আমার মেমোরী গোল্ড ফিশের মত না। তোমার কোন কথা কি আমি ভুলে গেছি?' তিথি বলল ‘তা যাও নি। তবে কে জানে। ভুলে যেতেও পারো। একসময় আমাকেও।' রুদ্র তিথির চুল ধরে টান মারলো। বললো ‘এরপর এধরনের কথা বলবেনা। আমার অনেক কষ্ট হয়…'
পরদিন রুদ্র ফ্রেম নিয়ে এল। দু'জনের একটা ছবি খুব সুন্দর করে বাঁধালো। তিথি যতটা ভেবেছিল তার চেয়ে অনেক অনেক সুন্দর হয়েছে। মুচকি হেসে তিথি বললো ‘এটা তোমার কাছে রেখে দাও। স্মৃতি হিসেবে থাকুক।' এই প্রথম রুদ্রের চোখে পানি এলো। তিথি শুধু বললো ‘এত অল্পতেই চোখ ভিজে গেল? তুমি যে সারাক্ষন এইসব কথা বলল।' তিথির কাজল কালো চোখ ভিজে যাওয়ার আগে রুদ্র তার সেই চিরচেনা হাসি দিয়ে বলল ‘চল বৃষ্টিতে ভিজি। এখানে বসে কাঁদলে লোকজন তো আমাদের পাগল বলবে। তাও ভালো বৃষ্টির মাঝে কেউ তোমার ভেজা চোখ খেয়াল করবেনা।' তিথি কোন ভাবে নিজেকে সামলে নিয়ে বললো ‘পাগল একটা,চলো'...….ঝুম বৃষ্টির ঢাকা শহর সেদিন তাকিয়ে দেখলো একজোড়া কপোত কপোতির পাগলামি।. . . . .
 
 Pj‡e......................

ঘর পালানো ছেলে -------------- বাকীউল আলম

ঘর পালানো ছেলে
বাকীউল আলম


স্তব্দ্ধ্ নিঝুম গভীর রাতে দূর আকাশের তারা
আমায় খুজে না পেলেই হয় যে দিশেহারা
দুঃখ এবং অভিমানে গাঁথা করুন সুরে
আকাশ থেকে যায় হারিয়ে অনেক অনেক দূরে ।

রঙ বে রঙের পাখিগুলো ভর দুপুরে রোজ
মিষ্টি গানের সুর ছড়িয়ে আমায় করে খোঁজ
ইচ্ছে করেই আমি যদি আড়াল হয়ে থাকি
অভিমানে বন্ধ করে গান ও ডাকাডাকি ।

আমায় খুজে না পেলে ঐ বৈশাখী মেঘ রেগে
হইহুল্লোড় বাঁধিয়ে দিয়ে বয় যে ঝড়ের বেগে
আকাশ বাতাস কাঁপিয়ে নামায় কালবোশেখী ঝড়
নেয় উড়িয়ে গাছপালা আর নেয় উড়িয়ে ঘর।

ঢেউ এর তালে তরতরিয়ে চলতে গিয়ে নদী
হঠাৎ আমায় কখনো বা খুঁজে না পায় যদি
রাগের চোটে বুকে তোলে উথালপাথাল ঢেউ
সে সব কেবল আমিই বুঝি বোঝে না আর কেউ।

তোমরা এখন বলো দেখি হয় কখনো তা কি
রাগিয়ে তাদের কেমন করে ঘরের ভেতর থাকি
বন্দী হয়ে যায় কি থাকা এই মিতালী ফেলে
তাইতো আমি দস্যি এবং ঘর পালানো ছেলে ।

দৈনিক সংবাদ ৩১.১০.৯০

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১

Part-2


AvR Avwg
MÖx‡®§i `ycy‡i ‡gjvq hve.. ....
hw` Zzwg _vK cv‡k...
el©vi R‡j wfR‡ev..
hw` Zzwg _vK cv‡k...
‡ng‡š—i av‡bi kx‡l nvZ †evjve..
hw` Zzwg myi `vI Mv‡b..
kx‡Zi Kzqvkvi Dcjwä Ki‡ev..
em‡š—i Drm‡e iv½v‡ev gb..
hw` mvwR‡q `vI †gv‡i..
`xwNi R‡j cv †fvRve..
hw` nvZ ivL a‡i..
AvR Avwg fvjevm‡ev †Zvgvq..
hw` AwaKvi `vI †gv‡i..................

                                              ...................Avdmvbv..........

সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১১

Part---1


‡Kvb GKw`b GKRb cÖkœ K‡iwQj,
MÖx‡®§i `ycy‡i ‡gjvq hv‡e KLbI??
Avwg e‡jwQjvg bv, cÖkœB D‡Vbv..
elv©i R‡j mœvb Ki‡e KLbI??
e‡jwQjvg VvÛv †j‡M hv‡e....
ki‡Zi †Rvrmœv †fRv iv‡Z 
†g‡Vv c‡_ nvU‡e KLbI?
e‡jwQjvg hw` nvwi‡q hvB??
‡ng‡š—i av‡bi kx‡l ¯ú©k K‡i‡Qv KL‡bv?
e‡jwQjvg mgq †Kv_vq cvB??
kx‡Zi mKv‡j Kzqvkvi †mx›`©h Dcjwä K‡iQ KLbI??
e‡jwQjvg bv... ..................................
em‡š—i Drm‡e iv½v‡e KLbI???
e‡jwQjvg Avgvi Øviv n‡e bv...
fvjevm‡e KvD‡K KLbI??
‡n‡mwQjvg, Avi e‡jwQjvg cvMj bvwK??
`xwNi R‡j cv †fRv‡e KL‡bv??
e‡jwQjvg hw` wcQ‡j hvB??
KweZv wjL‡e KL‡bv???
e‡jwQjvg GZ fveyK †Zv bB...


                                                                 .............Avdmvbv..........

শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১১

What is Love



                           ‎" ভালবাসা একটি সাময়িক সমাধি " - প্লেটো





বুধবার, ২১ ডিসেম্বর, ২০১১

Dura Jabar Golpo

গোধূলি লগনে পাখিদের নীড়ে ফেরা আমি দেখেছি, বৃষ্টির জলে দস্যি ছেলেটাকে আমি নাইতে দেখেছি, চোখের সামনে ফেরিওয়ালাটাকে কুয়াশার ভিতর হারিয়ে যেতে দেখেছি, ক্লাস টেস্টে ফুলমার্ক পাওয়ার জন্য ক্লাসের আঁতেল ছেলেটার আপ্রাণ চেষ্টা, তাও আমি দেখেছি । মায়ের মুখে রূপকথার গল্প আমি শুনেছি, বন্ধুর মুখে তার প্রিয়তমার সৌন্দর্যের বর্ণনা আমি শুনেছি, পুতুলটা কথা বলেনা বলে বাবার কাছে খুকীর অভিযোগ আমি শুনেছি, সহজ সরল মেয়েটা আবেগতাড়িত হয়ে বলে ফেলা যত কথা, তাও আমি শুনেছি । আমি এখনো দেখতে পারিনি তোমার ভিতরে লুকিয়ে থাকা তুমিটাকে । আমি এখনো শুনতে পাইনি তোমার হৃদয় গহীনে ধীরে ধীরে জমে থাকা না বলা কথাগুলো ।