শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১২

“তোমার অপেক্ষায়...”

“তোমার অপেক্ষায়...”
By- Ochin Desher Rajputro

(
লেখাটি BUET এর স্বনামধন্য একজন প্রফেসরের বাস্তব জীবন অবলম্বনে লিখিত। )
কখনও স্বপ্ন দেখেছেন আপনি...??? আমি দেখেছি । আজব একটা স্বপ্ন, যা কখনও বাস্তব হওয়ার নয় । একটা মন কে ভালবেসেছিলাম, সেই মন কে নিয়েই স্বপ্ন একেছিলাম । কিন্তু সেটা হারিয়ে গেছে । নির্বাক এই পৃথিবীতে বিধাতা কেনো যে স্বপ্ন দেখান, সেটাই বুঝতে পারি না । ওহ, মেয়েটার নাম ই বলা হয়নি । নামটা যেমন সুন্দর, তেমনি কন্ঠটাও ছিল সুন্দর । ঠিক যেন ময়না পাখি । আসলেই মেয়েটার নাম ছিল ময়না । আমার জীবন টাকে ঘোর অন্ধকারে রেখে সে চলে গেল, পিছু ফিরে তাকালো ও না । নিরব পথে আমি আজ ও খুজে বেড়াই তার চেনা মুখ । নিকশ কাল আধারে হাতরে বেড়াই সেই হারানো স্মৃতি । যাকে নিয়ে এতো হাহাকার, তার সম্বন্ধে এবার কিছু বলা যাক......

সাদা গোলাপের মতই সুন্দর ছিলে তুমি । তুমি মারা যাবার প্রায় ২ বছর পর, এখন ও তোমার প্রেমে পরি । কল্পনায় তোমার হাসি দেখি । তোমার সুন্দর মুখ, চোখ, ঠোট, সবই এখন কল্পনা । আসলেই তুমি মানুষ ছিলে নাকি...??? ইচ্ছে করে তোমাকে কবর থেকে টেনে তুলি । কি করব...?? মন যে মানে না । সারাটা দিন তোমার কথাই ভাবি। একাকীত্তের মাঝে এখনো তোমায় খুজে ফিরি । এক বর্ষায় এলে, অন্য বর্ষায় চলে গেলে। ঠিক যেন কদম ফুল । কেন চলে গেলে তুমি...?? এতো ভালোবেসে ছিলাম বলেই কি চলে গেলে...?? মনে আছে, কদম গাছের নিচে দাড়িয়ে তুমি বলেছিলে, ভালবাসা মানুষ কে কাদাঁয় । আসলেই তাই...।। নয়তো আমি কাদঁবো কেন?? এখনো ঘন বরষায় কদম গাছটির নিচে তোমার অপেক্ষায় থাকি । অপলক নয়নে চেয়ে থাকি, কদম ফুল গুলোর দিকে । ফুল গুলো যেন তোমার ই প্রতিচ্ছবি । প্রিয় মানুষ টির স্মৃতিচারনায়, অনেক কথাই বললাম । আপনারা তো শুনলেন, হয়তো স্বর্গ থেকে সেও শুনছে । তার অবর্তমানে এবার নিজের পরিস্থিতি বর্ণনা করি ।...

নির্জন পৃথিবীতে শুন্নতা শুধু আমার জন্যই । নীল নীর্জনে চাদের আলোতে , তোমার সেই পুরানো প্রতিচ্ছবি আমি আজ ও খুজি । চোখের আড়াল হয়েছো কিন্তু মনের আড়াল হওনি । নিকষ কালো এই আধারে আমি এখন একলা একা । আর কত পথ একা হাটব আমি, আমি ও তো মানুষ । দুর্গম পথের একলা পথিক হয়ে, একাই পাড়ি দিচ্ছি জীবন সমুদ্র । চলতে চলতে একটু বসে ভাবি, আমার অদ্ভুত জীবন কাহিনী । আবার, কখনো বা তার স্মৃতিতে কবিতা লিখি...

“লাজুক পাতার মতন মুখ খানি তোর,
ফটো র ফ্রেমের মাঝেই করেছিস ভর ।
ফ্রেম নয়কো, রেখেছি তরে হৃদয়ের অন্তস্থলে
২ বছর ভিজিয়ে রেখেছি, ২ নয়নের জলে...”

সকাল গরিয়ে দুপুর হয়, দুপুর গরিয়ে বিকেল হয় । এক সময় সন্ধ্যা হয়, রাত ও হয় । তবু ও সে আসে না, শুধু স্মৃতিতে ভাসে । এভাবেই আমার বেলা কাঁটে । অন্ধকার ঘরে কাগজের টুকরো ছিড়তে ছিড়তে, আমার সময় কেটে যায় ।আধাঁর টাকে এখন আমার বড়ই আপন মনে হয় । দুঃখই আমার চিরসাথী, সেটা নিয়েই বেচেঁ আছি । জানেন, আমার কোনো দুঃখ নেই । দুঃখে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসের ? এই যে দেখুন, চোখ ভিজিয়ে ফেলেছি । খুব অল্পতেই কেদেঁ ফেলি আমি । কি করব...?? আমি এ রকম ই...।। ঘন বরষার স্রোতের মত, চোখ দিয়ে জল ঝরছে । হয়তো, আর কিছু বলা উচিত হবে না । আর কিছু বলতে পারছি না, সরি............।।

পরিশিষ্টঃ সে কখনো আসবে না। এভাবেই বেলা কাটবে, যেভাবে আপনার, আমার, সবার কাটে।

Congratulation Alim Vai



বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১২

Congratulation TeamBICL

Congratulation TeamBICL...
Congratulation Polash vai & Fuad Vai...
TeamBICL Jindabad


TeamBICL


ইদুর ছানার ছড়া


ইদুর ছানার ছড়া
হাসনাত আমজাদ

ইঁদুর ছানার ইচ্ছে ভীষন
ঘুরতে যাবে মারকেটে
সুযোগ বুঝে পালায় সেদিন
জালের চিকন তার কেটে।

কু ঝিক ঝিক শব্দ তুলে
ছুটছে কেমন রেলখানা
অবাক চোখে তাকিয়ে দেখে
প্রাচীর ঘেরা জেলখানা।

সামনে গিয়ে আস্তে কোরে
শুধায় সে এক বন্দীকে
মারকেটে চাই যেতে আমি
পথ বলোনা কোন দিকে?

বন্দী তখন হাত উঁচিয়ে
দেয় বুঝিয়ে ইংগিতে
ঐ যে নদী, পার হয়ে যাও
চড়ে বসো ডিঙিতে।

তার কথাটা না মেনে যে
উঠতে গেলে মোটরে
একটা লোকের ধমক খেয়ে
লুকোয় গাছের কোটরে।

বুধবার, ৪ জানুয়ারি, ২০১২

টিপাইয়ের বাঁধটা



টিপাইয়ের বাঁধটা
zia haq

একবার হয়ে গেলে টিপাইয়ের বাঁধটা
ঝড় হবে খড়া হবে
হবে রোদ বন্যা
আইলায় ভেসে যাবে
আদরের কন্যা।


ধান যাবে পান যাবে
গান হবে বন্ধ
চারদিকে হাহাকার
ফিউচার অন্ধ!


থাকবে না ষড় ঋতু
থাকবে না শান্তি
মরুভূমি হবে নীল-
সবুজের কান্তি।


ঢেউ ছলছল নদী
মরে হবে কাষ্ঠ
গোল্লায় যাবে প্রিয়
ডিজিটাল রাষ্ট্র!


উঠবে না রংধনু
ছুটবে না পক্ষী
টাটা দিয়ে হাঁটা দিবে
প্রিয়তমা লক্ষ্মী।


একবার হয়ে গেলে
টিপাইয়ের বাঁধটা
চিরতরে ডুবে যাবে
পূর্ণিমা চাঁদটা।

নুপুর পায়ে দুপুর বেলা



নুপুর পায়ে দুপুর বেলা
বশির আহমদ জুয়েল

নুপূর পায়ে দুপুর বেলা
পুকুর পাড়ে নাচ
খুকুর সাথে পুকুর নাচে
রুপুর সাথে গাছ।


গাছের ডালে পাতা নাচে
পুকুর জলে মাছ
ছন্দে তালে খোকা খুকু
নাচরে তোরা নাচ।


নুপুর পায়ে খোকা খুকুর
নাচে স্বাধীন মন
সোনার বাংলা গড়ার জন্য
নুপূর করে পণ।