মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১২

মেয়েটি অন্ধ ছিল...


একটা ছেলে একটি মেয়েকে ভালবাসতো...
মেয়েটি অন্ধ ছিল...
সে তার বয়ফ্রেন্ড ছাড়া বাকি সবাইকে অপছন্দ করত...
সে সবসময়ই বলতো আমি যদি দেখতে পেতাম তাহলে আমি তোমাকে বিয়ে করতাম...

একদিন কেউ একজন মেয়েটিকে চোখ দান করে...
মেয়েটির অপারেশন সফল হয়...

মেয়েটি যখন তার বয় ফ্রেন্ড কে দেখল সে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলো...
সে অবাক হল সে যাকে ভালবেসেছিল সেই ছেলেটিও অন্ধ...
সে ছেলেটিকে অপমান করে তাড়িয়ে দেয়...

ছেলেটি কিছু না বলে মেয়েটির জন্য একটি চিঠি রেখে গেল...
চিঠিতে লেখা ছিল...


"
তুমি ভালো থেকো আর আমার চোখের যত্ন নিয়ো "

কিছু কদম, কিছু শাপলা।


লিখেছেনঃ "HaSan Kamrul"
-মেয়ে! তোমার প্রিয় ফুল কি বলবে?
-হুমমম, আমার সবচেয়ে প্রিয় ফুল হল কদম, একদম হলদে, ছোট ছোট অসংখ্য রেণুর মিলন ঘটে ওখানে, ধরে দেখেছ কখনো ?
-না।
-তুমি যে ধরবে না, তা আমি জানতাম। অনেক কোমল জানো, আলতো করেও ধরতে পারি না। মনে হয় যেন ব্যাথা দিচ্ছি, ঠিক যেন আমার এই মনটার মত, এতটুকুন আঘাতও সইতে পারে না।
-তারপর আর কোন কোন ফুল তোমার ভালো লাগে?
- এইতো শাপলা ফুলও বেশ ভালো লাগে।
-শাপলা ফুল? এহ ?
-ক্যান? ভালো লাগতে পারে না? জানো, যখন বিলে অনেক শাপলা একসাথে ফুটে, আমি তখন চঞ্চল হয়ে যাই, কেউ আমাকে তখন বেঁধে রাখতে পারে না। নৌকা দিয়ে গিয়ে এক মুঠো শাপলা নিয়ে আসি। হাহাহা। তুমি কি জানো কেন আমি শাপলা ফুল এত ভালোবাসি?
-না।
-তুমি যে জানবে না, তা আমি জানতাম। কারণ, শাপলা ফুল যখন ফুটে তখন সে তার পাপড়িগুলো সম্পূর্ণ ছড়িয়ে দেয়। ঠিক আমার মত, আমার মন যখন ভালো থাকে, আমি ও আমার সবগুলো অনুভূতি এভাবে ছড়িয়ে দেই।
-মেয়ে! তোমাকে একটা কথা একটা কথা বলার অনুমতি দিবে?
-হুমমমম।
-তুমি অনেক গুছিয়ে কথা বলতে পার যা আমি কখনো পারব না।
-তোমার অত গুছিয়ে কথা বলার দরকারও নেই।
কিছু দিন এভাবেই কেটে যায়। কিছু কিছু কথা, কিছু কিছু অনুভবের বিনিময় হয়...
কিছু দিন থেমে থাকে, চলে না। কেন যেন আবার ভোরে সূর্য উঠে, আবার দিন চলতে থাকে। আবার পূর্ণিমা আসে, সাথে নিয়ে আসে অমাবস্যাকেও।
একদিন বিকালে ছেলেটা একমুঠো কদম ফুল নিয়ে মেয়েটার সামনে এসে দাঁড়ালো।
ছেলেটা হাঁপাতে হাঁপাতে বলে...
-এই নাও, তোমার জন্য অনেক খুঁজাখুঁজি করে এই তাজা কদম ফুলগুলো জোগাড় করেছি?
-কেন?
-কেন মানে? কদম না তোমার সবচেয়ে প্রিয় ফুল?
-এই সব ফালতু ইমোশন বাদ দিবা? আমি এখন অনেক সুখী। আমার কষ্টের দিন গুলোর কথা আর মনে করিয়ে দিও না প্লীজ...
বলেই ফুল গুলো হাতে নিয়ে ছুড়ে ফেলে দিল মেয়েটি। কাল বিলম্ব না করে হন হন করে হেঁটে চলে গেল।
ছেলেটি মাটিতে পড়ে থাকা ফুলগুলোর দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে সন্তর্পণে ফিরে গেল। সে বুঝতে পারল যে, মেয়েটির এখন কদম না, বরং শাপলা ফুল চাই। এদিক-সেদিক ঘুরে সে একমুঠো শাপলা নিয়ে বেহায়ার মত আবারও মেয়েটির সামনে এসে দাঁড়ালো। শাপলা ফুলগুলোকে ছেলেটি বুকের কাছে ধরে রেখেছিলো, আর ফুলের বিশাল কাণ্ডগুলো মাটিতে স্পর্শ করছিল। একটু মলিন মুখে ছেলেটি মেয়েকে বলল,
-আজও কি শাপলা ফুল তোমার কাছে আগের মত প্রিয় ?
মেয়েটি ভ্রুখানা একটু কুঁচকে বলল,
-কই? আমি তো কখনও শাপলা ফুল পছন্দ করতাম না।
ছেলেটি ইতিমধ্যে শাপলা ফুলগুলো মেয়ের দিকে বাড়িয়ে দিয়েছিলো, কথাটা শোনা মাত্রই সে ফুলগুলো নিজের বুকে ফিরিয়ে নিল। এক মুহূর্ত দেরি না করে ফুলগুলোকে বুকে জড়িয়ে ধরে সে হন হন করে যেই পথে এসেছিল, সেই পথেই ছুট দিল।
মেয়েটি কিছুটা অবাক হয়ে ছেলেটির চলার পথের দিকে তাকিয়ে রইল।
ছেলেটি কিন্তু একবারের জন্যও পিছনে ফিরে তাকাল না।

রবিবার, ২৯ জানুয়ারি, ২০১২

আমি তোকে ছেড়ে অনেক দূরে চলে যাবো..


আমি তোকে ছেড়ে অনেক দূরে চলে যাবো..
:
চুপ থাক
:
তুই কথায় কথায় বলিস আমাকে ভালবাসিস না.. 
:
চুপ থাক
:
হু.. এখন তো আমার কথাও শুনতে ভাল লাগেনা ..
:
চুপ থাকতে বলসি নইলে কানের নিচে একটা দিব..
:
দে.. ওইটাই দে.. ভালোবাসা তো দিবিনা.. কানের নিচেই দে..
:
চুপ করবি নাকি সত্যি লাগাব ??
:
মেরে ফেল আর কতো কষ্ট দিবি ??
:
আমি তোরে কষ্ট দেই??
:
হু দেস..
:
তাহলে চলে যা দূরে.. আর কষ্ট পেটে হবেনা..
:
সেটাই তো চাস যে আমি দূরে চলে যাই..
:
হু যা ভাগ তুই...
:
রাগ উঠতেছে কিন্তু..
:
ওইটার অপেক্ষায় তো আসি..
:
মানে??
:
মানে রাগলে তোকে অনেক সুন্দর লাগে.. আদর লাগে.. মন চায় বুকে চেপে ধরে রাখি অনন্ত কাল.. ♥ ♥ ♥ 
:
তুই এতো ফাজিল কেন?
:
তুই এতো ভাল তাই আমি এতো ফাজিল..এখন চুপ করে কলে মাথা রেখে ঘুমা.. আমি তোর নিঃশ্বাস শুনি... ♥ ♥ ♥

Golpo

একজন বৃদ্ধ মিনেসোটাতে একা বসবাস করতেন। একদিন তিনি তার আলুর বাগান খননের কথা ভাবলেন। কিন্তু এটি তার জন্য অনেক কষ্টসাধ্য ছিল। তার বয়স অনেক বেশি হওয়ায় তিনি দেহে তেমন বল পেতেন না। তাকে সাহায্য করার মত কেবল তার ছেলেই ছিল কিন্তু দুঃখের বিষয় তার ছেলে ছিল জেল এ। এমন অবস্থায় বৃদ্ধ লোকটি ছেলের কাছে চিঠি লিখলেন। এবং চিঠিতে উল্লেখ করলেন -->

"আমার খুব খারাপ লাগছে কেননা অবস্থা দেখে মনে হচ্ছে আমি এইবার আলু চাষ করতে পারবনা। বছরে চাষাবাদের এই সময়টাই উপযোগী কিন্তু আমি যদি এখন চাষ করতে না পারি তাহলে আমার অনেক খারাপ লাগবে কেননা তোমার মা আমার চাষাবাদ করা দেখতে অনেক পছন্দ করতেন। আমার অনেক বয়স হয়ে যাওয়ায় আমি জমি খনন করতে পারছিনা। কিন্তু আমি জানি যদি তুমি এখানে থাকতে তবে আমার এত কিছু চিন্তা করতে হতনা। তুমি নিজেই জমিটি খনন করতে যদি তুমি জেল এ না থাকতে।"
খুব অল্প সময়ের মধ্যে তার ছেলে চিঠি পাঠাল। চিঠিতে সে লিখল--->
"বাবা!! ভুলেও জমি খনন কর না। জমির নিচে আমি অনেক অস্ত্র লুকিয়ে রেখেছি। "
সেইদিনই FBI এর লোকজন দিয়ে তাদের বাড়ি ভরে গেল। তারা চিঠিটা তার বাবার কাছ থেকে নিল এবং তাদের বাড়ির জমিটির মাটি খুড়ে তন্ন তন্ন করে অস্ত্র খুজল... কিন্তু কোথাও অস্ত্র পেল না...
এই ঘটনা ঘটার পরদিনই ছেলেটির বাবা তাকে আবার চিঠি লিখল এবং সব ঘটনা খুলে বলল।
তারপর ছেলেটি জবাব পাঠাল...
" জমিটি খনন করার জন্য এরচেয়ে বেশি আর কিছু আমার করার ছিল না... তুমি যাও... এখন আস্তে ধীরে আলু চাষ করো... তারা যেভাবে জমিটি খনন করেছে আমি থাকলেও সেইভাবে খনন করতে পারতাম না। "

Moral:
>--- আপনি যেখানেই থাকুন না কেন, সব সময় আপনার বুদ্ধি খাটানোর চেষ্টা করুন। সফল আপনি হবেনই। --<

কখনও বলা হয়নি

অজস্র জলন্ত স্মৃতি মনকে আমার কৃ্ষ্ণচূড়া ফুলের মাতাল সুঘ্রানের কথা স্মরন করে দেয়।
ছাঁদের শেষ প্রান্তে ফুলের দোলনায় পাশাপাশি বসে পুর্ণিমা উপভোগ করতাম, শুভ্র বাতাস এ
তোমার কেশের নাগর দোলা, আর তোমার হাতের বানানো উষ্ণ ধোঁয়া ওঠা কফি।মেঘের আকাশে
চাঁদের পাশে ছিল শুধু একটি তাঁরা কিন্তু আজ তা নেই,কফির ধোঁয়ার মত ডানা মেলে কোন অজানা
গহীন দেশে পাড়ি দিল......................
কখনও বলা হয়নি আমার দিকে চেয়ে যখন এক ফালি হাসি উপহার দিতে, অন্ধকার হৃদয়ে রংধনু
প্রদীপ আলোশিখা হয়ে রাখালের সম্মোহিত বাশিঁর সুরের ন্যয় সর্বান্ত ঝিলমিল করে ওঠে।অকারন অভিমানে
আমায় তুমি ভূল বুঝে নিজেকে যে অপরাধী বানালে সে ভূলে আজও আমি অনুতপ্তিত হই।টবে ফুল আছে
তবে নেই তার মনকারা সুঘ্রান,হাতে সেই পুরোনো কফি মগ তবে নেই তাতে ঘোলাটে ধোঁয়া,আকাশে চাঁদ
আছে তবে তার পাশে নেই জলন্ত অদ্রি তাঁরা।আজও দোলনায় বসে শূন্য বাতাসের তালে খুঁজে বেড়াই তোমার কেশের অপুর্ব নৃত্য।আমার প্রতিক্ষার প্রহর তো আর ফুরোয় না..... তবে মনের আগলে রাখা
বিশাস,জানি ফিরে তুমি আসবেই, ভালবাসার বাধানো ত্রিসীমানা ছেড়ে যাবে আর কতদূর..

শনিবার, ২৮ জানুয়ারি, ২০১২

।। একটি হৃদয়স্পর্শী ভালোবাসার গল্প ।।


একটি ছেলে তার প্রেমিকার "আমি তোমাকে ভালবাসি, তোমাকে মিস করি" এই টাইপ মেসেজ পেতে পেতে বিরক্ত হয়ে যেত !
এক রাতে প্রেমিকার কাছ হালকা কথা কাটাকাটির পর সে মোবাইল সাইলেন্ট করে দিলো, অনেকগুলো ফোন আসলো, একটি মেসেজ আসলো, কিন্তু সে সেটি না পড়ে ঘুমিয়ে গেল।
পরদিন ভোর বেলায় মেয়ের মা'র ফোনে তার ঘুম ভাঙ্গল। মা বললেন, তার মেয়ে গতকাল রাতে এক্সিডেন্টে মারা গিয়েছে।
বাকরুদ্ধ ছেলেটি তখন মেসেজটি চেক করলো। লেখা ছিল --
" প্লিজ, তুমি বাসার সামনে বের হও, তোমাকে দেখতে অনেক ইচ্ছে করছিল, তাই কাউকে না জানিয়ে এত রাতে বের হয়েছিলাম, আমি এক্সিডেন্ট করেছি, আমার অবস্থা খুবই খারাপ, একবার তোমাকে দেখবো, আই এম সরি....:("

জীবনে কখনই কোন কিছু Ignore করবেন না।

Love Story


একটি ছেলে আর একটি মেয়ে পরস্পরকে খুব ভালবাসত।
একদিন মেয়েটি মারা গেল।

সে স্বর্গ থেকে ছেলেটিকে বলছে...

একটা প্রতিজ্ঞা ছিল তোমার সব প্রতিজ্ঞার পিছনে
তুমি আমার সাথে মিলবে... প্রতি পথে... প্রতি সময়ে...
তুমি এতটা বোকা হলে কিভাবে?
শুধুমাত্র এক তুমিই ছিলে, যে আমার জানাজায় ছিলে না...

ছেলেটি অশ্রুসিক্ত নয়নে বলছে
একটা প্রতিজ্ঞা ছিল সব প্রতিজ্ঞার পিছনে
মিলব তোমার সাথে... প্রতি পথে... প্রতি সময়ে...
তুমি দেখনি...
আরও একটি জানাজা ছিল তোমার জানাজার পিছনে...